ভারতে শৈত্যপ্রবাহ ৫৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতজুড়ে চলছে প্রবল শৈত্যপ্রবাহ। এর কবলে পড়েছে দিল্লি, জন্মু ও কাশ্মীর, পাঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্য। শৈত্যপ্রবাহে উত্তর প্রদেশে ৫৩ জনের প্রাণহানি ঘটেছে। বিভিন্ন রাজ্যে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বেড়েছে কুয়াশা। ফলে ব্যাহত হচ্ছে বাস, ট্রেন ও বিমান চলাচলও। শনিবার উত্তর প্রদেশের শীতল-তম স্থান ছিল আগ্রা। তাপমাত্রা ছিল ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অমৃতসরে ২ ডিগ্রি, চন্ডিগড়ে ৪ দশমিক ৫, হিসারে ১ দশমিক ৬, জম্মুতে ৬ দশমিক ৯, দিল্লিতে ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। এদিন বিহারের শীতলতম স্থান ছিল গয়া। দিনের তাপমাত্রা ছিল ২ ডিগ্রি সেলসিয়াস। কাশ্মীরের শ্রীনগরে দিনের তাপমাত্রা ছিল ২ দশমিক ৮ ডিগ্রি ও দার্জিলিংয়ে মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস