ভারতে সংখ্যালঘুদের জন্য পাঁচটি বিশ্ববিদ্যালয় হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার দেশটির পাঁচ রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পাঁচটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। রাজ্যগুলো হলো উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটক ও মহারাষ্ট্র।

আজ শনিবার ভারতের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী কে রহমান খান গণমাধ্যমকে এ কথা বলেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিকভাবে অনগ্রসর সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য কমপক্ষে ৫০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।