ভারতে স্বাধীনতা দিবস বর্জনের ডাক বিভিন্ন জঙ্গি সংগঠনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এই দিবসের আগে প্রতিবছরই উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জঙ্গিগোষ্ঠী স্বাধীনতা দিবস বর্জনের ডাক দেয়। এবারও পাঁচটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন স্বাধীনতা দিবস বর্জনর পাশাপাশি ১৭ ঘণ্টার বনেধর ডাক দিয়েছে। এই পাঁচটি জঙ্গি সংগঠন হলো ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা), ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড (এনডিএফবি), কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও), মণিপুর পিপলস লিবারেশন ফ্রন্ট (এমপিএলএফ) ও ত্রিপুরা পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (টিপিডিএফ)। প্রতিবছর এই জঙ্গিগোষ্ঠীগুলো স্বাধীনতা দিবসসহ জাতীয় অনুষ্ঠান বর্জনের ডাক দেয়। এবার তারা পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ১৭ ঘণ্টার বনেধরও ডাক দিয়েছে। এই বন্ধ্ চলবে স্বাধীনতা দিবসের আগের দিন শনিবার দিবাগত রাত দেড়টা থেকে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ১৭ ঘণ্টা।