ভারতে হিজড়াদের 'তৃতীয় লিঙ্গের' স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে হিজড়াদের স্বীকৃতি দিয়ে ‘তৃতীয় লিঙ্গের’ মর্যাদা দেওয়া হয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট গতকাল মঙ্গলবার এই যুগান্তকারী রায় দেন। লিঙ্গ লেখার জন্য নির্ধারিত জায়গায় হিজড়াদের এত দিন পর্যন্ত বাধ্য হয়ে পুরুষ বা স্ত্রী লিখতে হতো।
পুরুষ ও স্ত্রীর মধ্যবর্তী ‘তৃতীয় লিঙ্গ’-এর মানুষেরা সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে। তাদের মূল্যায়নের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়ে সর্বোচ্চ আদালত বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি এবং চাকরির ক্ষেত্রে ‘তৃতীয় লিঙ্গের’ জনগণকে সুনির্দিষ্ট সুযোগ দিতে হবে। লিঙ্গ বিবেচনায় নিয়ে তাদের সঙ্গে কোনো বৈষম্য করা যাবে না।
ভারতে ‘তৃতীয় লিঙ্গের’ প্রতি এটিই প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি। তাদের জন্য বিশেষ গণশৌচাগার নির্মাণ এবং বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের আবশ্যিক দায়িত্ব বলে উল্লেখ করে আদালত বলেন, ‘তৃতীয় লিঙ্গের’ মানুষ সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের সমাজের মূলধারায় নিয়ে আসতে হবে। টাইমস অব ইন্ডিয়া।