ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার গতকাল শুক্রবার বিধ্বস্ত হয়েছে। এতে ১২ জন আরোহী নিহত হয়েছেন। কর্মকর্তারা জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। রাশিয়ায় তৈরি হেলিকপ্টারটি অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে আসামের গুয়াহাটিতে যাচ্ছিল।