ভারতে ১০ ভাগ মানুষের গড় আয় ১৭ রুপির কম!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গ্রামগুলোতে ১০ শতাংশ মানুষের দৈনিক ১৭ রুপির বেশি খরচ করার সামর্থ্য নেই। সম্প্রতি ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশনের (এনএসএস) প্রকাশিত এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ২০১১ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত ভারতের বিভিন্ন গ্রামে এনএসএস একটি সমীক্ষা চালায়। সমীক্ষার ফলাফলে দেখা গেছে, এসব গ্রামের ১০ শতাংশ মানুষের আর্থিক অবস্থা খুবই খারাপ। তারা গড়ে প্রতিদিন ১৭ রুপির বেশি খরচ করার সামর্থ্য রাখে না। তাদের মাসিক মাথাপিছু গড় আয় ৫০৩ রুপি। আর শহরতলিতে এদের দৈনিক গড় আয় ২৩ দশমিক ৪ রুপি।