ভারতে ১৫ টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫টি টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ ছাড়া সাতটি চ্যানেলের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। এসব চ্যানেলের বেশির ভাগ আঞ্চলিক। নির্দিষ্ট মেয়াদে লাইসেন্সের জন্য বরাদ্দকৃত শর্ত পূরণ করতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে  মন্ত্রণালয় জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। 
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ইউ কে ভার্মা জানান, ওই চ্যানেলগুলো ছাড়াও আরও ৩৮টি চ্যানেলকে বোর্ড অব ডিরেক্টরস ও শেয়ার হোল্ডিং ব্যবস্থা পরিবর্তন করার জন্য নোটিশ দেওয়া হয়েছে ।
মন্ত্রণালয়ের অভিযোগ, পশ্চিমবঙ্গের সারদা গ্রুপ কোম্পানি তথ্য ও সম্প্রচার আইন না মেনে বেশ কয়েকটি টিভি চ্যানেল চালাচ্ছিল। ভারতে কয়েক বছরে সরকার ৮৭৭টি বিনোদন ও সংবাদ চ্যানেল সম্প্রচারের অনুমিত দিয়েছে।