প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ সালের বাঘ শুমারি অনুযায়ী ভারতে এখন এক হাজার ৭০৬টি বাঘ রয়েছে। আর পশ্চিবঙ্গের সুন্দরবনে রয়েছে ১০২টি রয়েল বেঙ্গল টাইগার। তথ্যের অধিকারসংক্রান্ত আইনের আওতায় বন্য প্রাণী কর্মী অজয় দুবেরের আবেদনের পরিপ্রেক্ষিতে বন দপ্তর এ কথা জানায়। বন দপ্তর আরও জানায়, গত পাঁচ বছরে মধ্যপ্রদেশ রাজ্যে ৫৮টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ছয়টি বাঘ মারা গেছে। ৫৮টি বাঘের মধ্যে শিকারিদের হাতে নয়টির মৃত্যু হয়েছে। কলকাতা প্রতিনিধি