ভারতে ৩৫ কোটি মানুষের বাস দারিদ্র্যসীমার নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ৩৫ কোটি ৪৬ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। সে দেশের ন্যাশনাল স্যাম্পল সার্ভে অরগানাইজেশনের সাম্প্রতিক সমীক্ষা থেকে এ তথ্য জানা গেছে। ভারতের পরিকল্পনা কমিশনের নির্দেশিকা মেনে শহরাঞ্চলে ২৮ টাকা ৬৫ পয়সা এবং গ্রামাঞ্চলে ২২ টাকা ৪২ পয়সা দৈনিক আয়কে দারিদ্র্যসীমারেখা হিসেবে বিবেচনা করে সমীক্ষাটি করা হয়। এতে বলা হয়, গ্রামাঞ্চলের ৬০ শতাংশ মানুষের দৈনিক আয় ৩৫ টাকার কম আর শহরাঞ্চলের ৬০ শতাংশ মানুষের আয় গড়ে প্রায় ৬৬ টাকা। তবে গ্রামাঞ্চলের ১০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার সর্বনিম্ন স্তরে অবস্থান করে। তাদের দৈনিক আয় ১৫ টাকা আর শহরের ১০ শতাংশ মানুষের দৈনিক আয় ২০ টাকা। সমীক্ষায় আরও দেখা গেছে, বিহার ও ছত্তিশগড় রাজ্যের মানুষের জীবনযাত্রার পেছনে ব্যয় করার ক্ষমতা সবচেয়ে কম। এরপর রয়েছে ওডিশা ও ঝাড়খণ্ড রাজ্য। আর কেরালার মানুষ সবচেয়ে বেশি ব্যয় করার ক্ষমতা রাখে।