ভারতের অবস্থান ৫৫তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো সুইস ব্যাংকে ভারতীয়দের অর্থ জমার পরিমাণ বেড়েছে। তার পরও সুইস ব্যাংকে জমা বিদেশি অর্থের মধ্যে ভারতীয়দের অবদান মাত্র শূন্য দশমিক ১৪ শতাংশ। সুইস ব্যাংকে অর্থ জমা করার ক্ষেত্রে ভারতের অবস্থান ৫৫তম।২০১১ সালের শেষে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে জমা করা বিদেশি অর্থের পরিমাণ দাঁড়ায় ১ দশমিক ৫৩ ট্রিলিয়ন সুইস ফ্রাঙ্ক, যার মধ্যে ২ দশমিক ১৮ বিলিয়ন জমা করেছে ভারতীয় ব্যক্তি ও প্রতিষ্ঠান।সুইস ব্যাংকে জমা হওয়া মোট অর্থের মধ্যে ভারতীয়দের অবদান যেখানে মাত্র শূন্য দশমিক ১৪ শতাংশ, সেখানে যুক্তরাজ্যের নাগরিকেরা জমা করেছেন ২০ শতাংশের সামান্য বেশি। এর পরই আছেন মার্কিনরা। তাঁরা জমা করেছেন ১৮ শতাংশ। পিটিআই।