প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে সাগরে বরফের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। একদল পরিবেশ বিজ্ঞানী বলছেন, বছরের এই সময়ে ওই দুই অঞ্চলে রেকর্ড পরিমাণ বরফ কমেছে, যা আকারে পুরো ভারতের প্রায় সমান হবে। তাঁদের মতে, এ জন্য জলবায়ু পরিবর্তনই দায়ী। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি উত্তর মেরুর বরফের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। আর অ্যান্টার্কটিকার কাছে দক্ষিণ মহাসাগরে বরফের আস্তরণ গত কয়েক বছরে বাড়তে দেখা গিয়েছিল। কিন্তু সব মিলিয়ে দুই মেরুতেই এখন বরফের পরিমাণ কমতে শুরু করেছে। পরিবেশবিজ্ঞানীরা এই পরিবর্তনকে সতর্কবার্তা মনে করছেন।
রয়টার্স