ভারতের আকাশযুদ্ধের সক্ষমতার ছোট পরীক্ষা ছিল কারগিল
ভারতের আকাশযুদ্ধের সক্ষমতার জন্য একটি ছোট পরীক্ষা ছিল কারগিল যুদ্ধ। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান তাদের এক প্রতিবেদনে এ কথা বলেছে। প্রতিষ্ঠানটি একই সঙ্গে এই বলে সতর্ক করে দিয়েছে যে পাকিস্তান ও চীনের সঙ্গে ভবিষ্যৎ যুদ্ধের আশঙ্কা মাথায় রেখে ভারতীয় প্রতিরক্ষা বিভাগকে যথাযথ প্রস্তুতি নিতে হবে।‘কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘কারগিল যুদ্ধ ভারতের জন্য সুখকরভাবেই শেষ হয়েছিল। কিন্তু এ যুদ্ধের সুনির্দিষ্ট কিছু চ্যালেঞ্জ ও সমস্যার কারণে ভারতের বিমানবাহিনীর পাইলটদের সীমাবদ্ধ অবস্থায় কাজ করতে হয়। আরও কিছু করার সুযোগ থাকলে তারা যা করতে পারত তা করতে না পেরে তাদের সীমাবদ্ধ থাকতে হয়েছিল সুনির্দিষ্ট দায়িত্বে।’‘১৮ হাজার ফুট উঁচুতে আকাশযুদ্ধ: কারগিল যুদ্ধে ভারতীয় বিমানবাহিনী’ শীর্ষক ৭০ পৃষ্ঠার এ প্রতিবেদনে আবার ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিমানবাহিনীর যোগাযোগ ও সমন্বয়হীনতার বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, জম্মু ও কাশ্মীরে গোপনে পাকিস্তানিদের ঢুকে পড়ার ঘটনা ভারতের গোয়েন্দা নজরদারির দুরবস্থা প্রকাশ করে দিয়েছে। পিটিআই।