ভারতের কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী জয়ন্তী নটরঞ্জন (৫৯) গতকাল শনিবার পদত্যাগ করেছেন৷ কংগ্রেসের নির্বাচনী প্রচারণার স্বার্থেই তিনি পদত্যাগ করেছেন বলে মনে করা হচ্ছে৷
নটরঞ্জনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি৷ রাষ্ট্রপতি ভবন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেছে, তেলমন্ত্রী এম বিরাপ্পা মৈলি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এখন থেকে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন৷
নটরঞ্জনকে দলের নির্বাচনী ইশতেহার তৈরিসহ অন্যান্য কাজে লাগানো হবে৷ পিটিআই৷