ভারতের গণতন্ত্র থেকে শিক্ষা নেওয়া উচিত: গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, দুটি দেশের জন্ম একই সময়ে হলেও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে আকাশ-পাতাল তফাত। গতকাল রোববার ইসলামাবাদে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, গিলানি বলেন অনেক দিন ধরে দেখা যাচ্ছে, পাকিস্তানে কোনো একটি সরকার পূর্ণমেয়াদে ক্ষমতায় থাকতে পারেনি। আর এটাই পাকিস্তানে নানা সমস্যার জন্ম দিয়েছে। দেশের স্বার্থেই পার্লামেন্টের মেয়াদ পূর্ণ করা উচিত। গিলানি আরও বলেন, ‘আগামী মাসে অনুষ্ঠেয় পার্লামেন্টের উচ্চ কক্ষের (সিনেটে) নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এবং সরকার অনেক সমস্যায় জর্জরিত।’