ভারতের তিন রাজ্যে তিন মাসে ৮০০ কৃষকের আত্মহত্যা
এ বছর ভারতের মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ ও কেরালা রাজ্যে প্রায় ৮০০ কৃষক আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই দারিদ্র্য, ঋণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পোকামাকড়ের আক্রমণের হাত থেকে ফসল রক্ষা করতে না পেরে আত্মহত্যা করেছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবরের পর থেকে মহারাষ্ট্রে ৬৮০ জন, অন্ধ্র প্রদেশে ও কেরালায় ৯৮ জন কৃষক নিজের জীবনের ইতি টেনেছেন।ওই প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৯৭ সালের পর থেকে ভারতে এখন পর্যন্ত প্রায় দুই লাখ কৃষক আত্মহত্যা করেছেন।অনাবৃষ্টি, ফসলের দাম কমে যাওয়া এবং চাষাবাদের খরচ বেড়ে যাওয়াও কৃষকদের দুর্দশার অন্যতম কারণ।এদিকে স্থানীয় গণমাধ্যমের ওই প্রতিবেদনগুলো চেয়েছে ভারতের মানবাধিকার কমিশন। কমিশন জানিয়েছে, যদি এ প্রতিবেদন সত্যি হয়, তাহলে দরিদ্র কৃষকদের মানবাধিকার লঙ্ঘনের এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হবে। বিবিসি।