ভারতের তিন রাজ্যে প্রবল বর্ষণে অচলাবস্থা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ, ওডিশা ও অন্ধ্র প্রদেশ রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের ফলে অচল হয়ে পড়েছে অসংখ্য মানুষের জীবনযাত্রা। ওডিশায় বৃষ্টি ও এ কারণে সৃষ্ট বন্যায় ৫০ এবং অন্ধ্র প্রদেশে ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার রাতে পশ্চিমবঙ্গজুড়ে একটানা বৃষ্টি শুরু হয়। এতে ডুবে যায় কলকাতা শহর এবং আশপাশের এলাকা। ব্যাহত হয় ট্রেন চলাচল। বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়। বহু স্থানে রেললাইন পানির তলায়। অন্ধ্র প্রদেশের সমুদ্র উপকূলে নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত ও বন্যা। ওডিশার ৩০টি জেলার মধ্যে ১৭টিতেই বৃষ্টি হয়েছে। এই রাজ্যে বহু স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্ধ্র প্রদেশে অনেক ট্রেন বন্ধ বা ঘুরপথে চালানো হয়।