ভারতের তিন রাজ্যে মাওবাদী দমনে অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাওবাদীদের দমনের লক্ষ্যে এ উগ্রপন্থী বাহিনী প্রভাবিত তিন রাজ্যে যৌথ অভিযান শুরু হয়েছে। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এবং সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ যৌথভাবে এ অভিযান চালাবে।
রাজ্য তিনটি হলো ওডিশা, ঝাড়খন্ড এবং ছত্তিশগড়। ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে যৌথ বাহিনীর এই অভিযান। এদিকে ওডিশা পুলিশ সূত্রে বলা হয়েছে, এই অভিযানের মধ্যেই শনিবার ভোরে মাওবাদীদের ৬০ সদস্যের একটি দল বিস্ফোরণ ঘটিয়ে ওডিশার মাওলকানগিরি জেলার পোতেরু নদীর ওপর একটি সেতু উড়িয়ে দিয়েছে। তাদের লক্ষ্য ওই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন করা।