ভারতের তেলেঙ্গানা অঞ্চলের ১৫ জন বিধায়কের পদত্যাগ
ভারতের তেলেঙ্গানা অঞ্চলের ১৫ জন বিধায়ক অন্ধ্র প্রদেশের পার্লামেন্টের স্পিকার কিরণকুমার রেড্ডির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আলাদা তেলেঙ্গানা প্রদেশ গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের শ্রীকৃষ্ণা প্যানেল কিছু শর্তাবলী যোগ করার প্রতিবাদে তাঁরা গতকাল রোববার এ পদত্যাগপত্র দেন। জিনিউজ অনলাইন।পদত্যাগকারী বিধায়কেরা অভিযোগ করেছেন, তেলেঙ্গানা প্রদেশ করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ওই সব শর্ত প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। পদত্যাগকারী বিধায়কদের মধ্যে ১০ জন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) সদস্য, দুজন ক্ষমতাসীন কংগ্রেসের সদস্য ও অন্য সদস্যদের মধ্যে একজন তেলেগু দেশম পার্টির, একজন ভারতীয় জনতা পার্টির ও একজন প্রজা রাজ্যম পার্টির।পরে বিধায়কেরা অল পার্টি জয়েন্ট অ্যাকশন কমিটির ব্যানারে পার্লামেন্ট ভবনেই একটি শোভাযাত্রা বের করেন। এর আগে বিধায়কেরা গত শনিবার রাতে বৈঠকে বসেন। অন্ধ্র প্রদেশের বিধান সভায় ২৯৪ বিধায়কের মধ্যে ১১৯ জন তেলেঙ্গানা অঞ্চলের।