প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার দুই সদস্য পদত্যাগ করেছেন। তাঁরা হলেন গৃহায়ণ ও নগর দারিদ্র্য বিমোচনবিষয়ক মন্ত্রী অজয় মাকেন এবং সড়ক পরিবহন ও রেলওয়ে মন্ত্রী সি পি যোশি। অজয় মাকেন গত শনিবার এবং সি পি যোশি গতকাল পদত্যাগ করেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গতকাল রোববার দুজনেরই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মাকেনের ভাষ্য, নিজের দল কংগ্রেসের জন্য কাজ করতে চান বলেই তিনি সরে দাঁড়িয়েছেন। তবে আজ সোমবার মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের পরিপ্রেক্ষিতে তাঁদের এই পদত্যাগ বলে ধারণা করা হচ্ছে।দিল্লির সাংসদ অজয় মাকেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি এখন দিল্লিতে কংগ্রেসের হাল ধরতে পারেন।মন্ত্রিসভার সম্ভাব্য রদবদলে অজয় মাকেনের স্থলাভিষিক্ত হতে পারেন আগরওয়াল। অন্যদিকে মাকেনকে দলের রাজ্য শাখার প্রধান ঘোষণা করা হতে পারে। আইএএনএস।