ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় মুক্ত কারাগার নির্মিত হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের দ্বিতীয় মুক্ত কারাগার নির্মিত হতে যাচ্ছে। রাজ্য সরকারের মন্ত্রী হায়দার আজিজ সফি গতকাল মঙ্গলবার বিধানসভাকে জানান, বর্ধমান জেলার দুর্গাপুরে কারাগারটি নির্মিত হবে।
এর আগে মুর্শিদাবাদ জেলার লালগোলায় প্রথম মুক্ত কারাগার নির্মিত হয়। এ ধরনের কারাগারের বন্দীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারাগারের বাইরে বেরিয়ে বিভিন্ন কাজকর্ম করতে পারেন, পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটাতে পারেন। কিন্তু সন্ধ্যায় কারাগারে ফিরে যেতে বাধ্য থাকেন। লালগোলার কারাগারের বন্দীদের কাজও জুটিয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ।