ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচন শুরু হচ্ছে আজ শনিবার। চলবে ৩ মার্চ পর্যন্ত। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখন্ড, গোয়া ও মণিপুর রাজ্যে। প্রথম দিন আজ মণিপুর রাজ্যের বিধানসভার ৬০টি আসনে ভোট গ্রহণ করা হবে।ভারতের সংযুক্ত প্রগতিশীল জোট বা ইউপিএ সরকারের অন্যতম শরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবার লড়ছে মণিপুরে। প্রার্থী দিয়েছে ৪৭টি আসনে। ভারতের লোকসভা ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল ও কংগ্রেস জোট করে লড়াই করলেও এ বছরের মণিপুর বিধানসভার নির্বাচনে ফুটে উঠেছে আলাদা চিত্র। এখানে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো নির্বাচনী জোট হয়নি। দুই দলই লড়ছে পৃথকভাবে একে অপরের বিরুদ্ধে।