ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। রাজ্যগুলো হচ্ছে: গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড। নির্বাচন কমিশন গতকাল শনিবার জানায়, রাজ্যগুলোতে জানুয়ারির ২৮ তারিখ থেকে মার্চ মাসের ৩ তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠান শেষ হবে। উত্তর প্রদেশের নির্বাচন সাতটি ধাপে অনুষ্ঠিত হবে। রাজ্যটির ৪০৩ আসনবিশিষ্ট বিধানসভার জন্য আগামী ৪, ৮, ১১, ১৫, ১৯, ২৩ ও ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩০ জানুয়ারি ৭০ আসনবিশিষ্ট উত্তরাখন্ড ও ১১৭ আসনবিশিষ্ট পাঞ্জাব রাজ্যের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ২৮ জানুয়ারি ৬০ আসনবিশিষ্ট মণিপুর রাজ্য ও ৩ মার্চ ৪০ আসনবিশিষ্ট গোয়া রাজ্যের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কোরায়েশি জানান, মার্চ মাসের ৪ তারিখে সব রাজ্যের ভোট গণনা করা হবে। পিটিআই।