ভারতের পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু অস্ত্র বহনে সক্ষম ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক একটি উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। ওডিশা উপকূলের কাছে চণ্ডীপুর উৎক্ষেপণকেন্দ্র ইনটিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে গতকাল শুক্রবার এটি উৎক্ষেপণ করা হয়। দৃশ্যত কারিগরি ত্রুটির কারণে তা ব্যর্থ হয়েছে।প্রতিরক্ষা সূত্র জানায়, অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ কিছু কারিগরি সমস্যার কারণে ব্যর্থ হয়েছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কী কারণে ব্যর্থ হলো, সে বিষয়টি নিশ্চিত হতে চেষ্টা চলছে। তারা আরও জানায়, প্রতিরক্ষা বিভাগের বিজ্ঞানীরা বিষয়টি খতিয়ে দেখছেন। ১৯৯৬ সালের ২৭ জানুয়ারি এটির প্রথম পরীক্ষা করা হয়। টাইমস অব ইন্ডিয়া।