ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী গণেশ পাইন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের খ্যাতিমান চিত্রশিল্পী গণেশ পাইন আর নেই। গতকাল মঙ্গলবার সকালে হূদেরাগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।জানা গেছে, সকালে দক্ষিণ কলকাতায় নিজ বাসভবনে বুকে ব্যথা অনুভব করেন গণেশ পাইন। তাৎক্ষণিক তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি।গণেশ পাইন ১৯৩৭ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই চিত্রশিল্পের প্রতি তাঁর ঝোঁক ছিল। স্কুলের পড়াশোনার পাট চুকিয়ে ১৯৫৯ সালে কলকাতার সরকারি আর্ট কলেজে চিত্রশিল্পের শিক্ষা শুরু করেন তিনি। এ সময় অবনীন্দ্রনাথ ও গগনেন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য লাভ করেন। পরে ভারতীয় চিত্রশিল্পকে নতুন মাত্রা দেন। দ্বিমাত্রিক ছবি আঁকায় তিনি ছিলেন অনন্য। তাঁর নিপুণ হাতে জলরঙে আঁকা চিত্রশিল্পগুলোর আলো-ছায়ার মায়াজাল অগণিত মানুষকে বিমুগ্ধ করে।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানিসহ পৃথিবীর বিভিন্ন দেশের গ্যালারিতে তাঁর আঁকা ছবির প্রদর্শনী হয়। ছবিগুলো দেশে-বিদেশে সমাদৃত হয়। অনবদ্য শিল্পকর্ম সৃজনের স্বীকৃতি হিসেবে দেশ-বিদেশে বহু পুরস্কার পেয়েছেন তিনি। এর পরও নিজেকে প্রচারের আলো থেকে দূরে সরিয়ে রাখেন। আত্মনিমগ্ন ও নিভৃতচারী এই শিল্পীর মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন।