ভারতের প্রথম রাষ্ট্রপতির ব্যাংক হিসাব আজও চালু!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের মৃত্যুর প্রায় ৫০ বছর পরও চালু রাখা হয়েছে তাঁর একটি ব্যাংক হিসাব। তাঁর প্রতি সম্মান দেখাতেই এ পদক্ষেপ।রাজেন্দ্র প্রসাদ মারা যান ১৯৬৩ সালের ২৮ ফেব্রুয়ারি। এর মাত্র চার মাস আগে ১৯৬২ সালের ২৪ অক্টোবর তিনি ৫০০ রুপি জমা দিয়ে বিহারের রাজধানী পাটনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক্সিবিউশন রোড শাখায় একটি সঞ্চয়ী হিসাব খুলেছিলেন। নিয়ম অনুযায়ী, মৃত্যুর পর হিসাব বন্ধ করে দেওয়ার কথা। তবে রাষ্ট্রপতির উত্তরাধিকারী হিসেবে কেউ ব্যাংকে সঞ্চিত অর্থ দাবি করেনি। তাই ব্যাংক কর্তৃপক্ষ রাষ্ট্রপতির প্রতি সমঞ্চান জানানোর জন্যই ওই হিসাবটি আজও চালু রেখেছে। বর্তমানে ওই হিসাবে সুদে-আসলে জমা হয়েছে এক হাজার ৮১৩ রুপি।ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে তারা ওই হিসাবটিকে ‘প্রাইম’ হিসাবের মর্যাদা দিয়েছে।