ভারতের বহু এমপির বিরুদ্ধে খুন-ধর্ষণের মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজ্যসভা, লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভার সদস্যদের একাংশের বিরুদ্ধে খুন, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতিসহ নানা ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফরমস নামের একটি সংগঠনের সমীক্ষা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ সাল থেকে এ পর্যন্ত ভারতের লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬২ হাজার ৮৪৭ জন প্রার্থী। এর মধ্যে ১১ হাজার ৩০ জনের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগ ছিল। তাঁদের মধ্যে আবার পাঁচ হাজার ২৫৩ জনের বিরুদ্ধে ছিল খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির মতো অভিযোগ।
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে লোকসভার ৫৪৩ জন সাংসদের মধ্যে ১৬২ জনের বিরুদ্ধে রয়েছে নানা ফৌজদারি অপরাধের মামলা। রাজ্যসভার ২৩০ জন সাংসদের মধ্যে ৪০ জনের বিরুদ্ধে রয়েছে একই ধরনের মামলা। এ ছাড়া, বিভিন্ন রাজ্য বিধানসভার চার হাজার ৩২ জন বিধায়কের মধ্যে এক হাজার ২৫৮ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।