ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। ভারতে অবস্থানরত ইতালির রাষ্ট্রদূতের দেশ ছেড়ে যাওয়া প্রতিহত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দিল্লির আদালতে বিচারাধীন ইতালির দুই মেরিন সেনার হত্যা মামলা নিয়ে ভারত ও ইতালির টানপোড়েন চলছে। ওই দুই আসামি জামিন নিয়ে ইতালি গিয়ে আর ফিরে আসেননি। ওই সূত্র আরও জানিয়েছে, রাষ্ট্রদূত ড্যানিয়েলে ম্যানসিনি যেন অনুমতি ছাড়া ভারত ছেড়ে যেতে না পারে, এ ব্যাপারে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সতর্ক করতে একটি ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে। বিএসএস। ইতালির রাষ্ট্রদূতের ভারত ছাড়তে নিষেধাজ্ঞা: বিমানবন্দরে সতর্কতা জারি ভারতের সর্বোচ্চ আদালত নয়াদিল্লিতে নিযু্ক্ত ইতালির রাষ্ট্রদূত দানিয়েল মানচিনিকে দেশ না ছাড়ার আদেশ দেয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। ভারতের প্রধান বিচারপতি আলতামস কবীরের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ ইতালির রাষ্ট্রদূতকে ভারত না ছাড়ার এই নির্দেশ দেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র গতকাল বহিরাগমন (ইমিগ্রেশন) কর্তৃৃপক্ষের কাছে ফ্যাক্সে পাঠানো একটি আদেশের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এই মর্মে সতর্ক করা হয়েছে যে দানিয়েল যাতে বিনা অনুমতিতে ভারত ছাড়তে না পারেন।’ভারতের সুপ্রিম কোর্ট দুই ভারতীয় মৎস্যজীবীকে সমুদ্রে গুলি করে হত্যা করার দায়ে বিচারাধীন দুই ইতালি নৌসেনাকে ভোট গ্রহণে অংশ নিতে একমাসের জন্য নিজেদের দেশে ফেরার অনুমতি দিয়েছিলেন। ইতালির রাষ্ট্রদূত মানচিনি ওই দুই ইতালীয় সেনা নির্দিষ্ট সময়ের মধ্যেই ভারতে ফিরে আসবেন বলে হলফনামা দিয়েছিলেন।গত সোমবার ইতালি জানায় যে, দুই সেনা সদস্যকে তারা আর ভারতে পাঠাবে না। এর ফলে দেশটির সুপ্রিম কোর্ট ভারতে নিযু্ক্ত ইতালির রাষ্ট্রদূত মানচিনিকে ভারত না ছাড়ার আদেশ দিয়েছেন।এর আগে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ইতালির এ আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এএফপি।