ভারতের বিমানবাহিনীর প্রধান হচ্ছেন এক বঙ্গসন্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিমানবাহিনীর নতুন প্রধান হচ্ছেন এক বঙ্গসন্তান। তিনি এয়ার মার্শাল অরূপ রাহা। আদি বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। বর্তমান বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বৈদ্যবাটিতে। তাঁর বাবা যশোর থেকে চলে আসেন এই বৈদ্যবাটিতে।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ-সংক্রান্ত কমিটির বৈঠকে অরূপ রাহার নিয়োগ চূড়ান্ত হয়। তিনি আগামী ৩১ ডিসেম্বর থেকে ভারতের বিমানবাহিনীর প্রধান হিসেবে তিন বছর দায়িত্ব পালন করবেন। অরূপ রাহার আগে আরেক বাঙালি এ পদে ছিলেন। তিনি হলেন সুব্রত মুখোপাধ্যায়। সুব্রত ১৯৫৪ সালে এ পদে যোগ দিয়েছিলেন।