ভারতের বিরুদ্ধে জঙ্গিদের ব্যবহার পাকিস্তানের অভ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেন্টাগন বলেছে, পাকিস্তান সব সময় ভারতের বিরুদ্ধে জঙ্গি সংগঠনগুলোকে ব্যবহার করে। এটা তাদের এক ধরনের ‘অভ্যাসে’ পরিণত হয়েছে।পেন্টাগনে বিশেষ অভিযানের প্রতিরক্ষাবিষয়ক সহকারী সেক্রেটারি মাইকেল শিহান কংগ্রেসে আইনপ্রণেতাদের উদ্দেশে এ কথা বলেছেন। তিনি বলেন, ‘বিশেষ লক্ষ্য পূরণে বিশেষ করে ভারতের বিরুদ্ধে তারা (পাকিস্তান) জঙ্গি সংগঠনগুলোকে কাজে লাগায়, যা তাদের সব ধরনের সংকটের মধ্যে ফেলে দেয়।’শিহান বলেন, এ ব্যাপারে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে। কিন্তু লাভের লাভ তেমন হয়নি। তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে তাদের (পাকিস্তান) সঙ্গে আলোচনা করেছি। কিন্তু আমি কোনো পরিবর্তন দেখতে পারছি না।’ তিনি বলেন, ভারতের ব্যাপারে পাকিস্তানের মনোভাব পরিবর্তনের চেষ্টা যুক্তরাষ্ট্র কার্যত ‘বাদ’ দিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘এভাবেই পাকিস্তান বিশ্বকে দেখে। তারা যেভাবে বিশ্বকে দেখে এবং যেভাবে কাজ করে সেটা আমাদের বুঝতে হবে। পিটিআই।