ভারতের ভিসাপদ্ধতি সহজ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ভ্রমণে ইচ্ছুক বিদেিশ পর্যটকদের জন্য ভিসাপদ্ধতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ দেশটির গণমাধ্যমে গতকাল রোববার এ খবর প্রকাশিত হয়েছে৷ ভিসাপদ্ধতি সংস্কারের বিষয়টি এক সপ্তাহের মধ্যে অনুমোদিত হবে৷ এর সুফল পাবেন প্রায় ১৮০টি দেশের পর্যটকেরা৷
ভারত ভ্রমণে আগ্রহী বিদেশিদের অধিকাংশকেই এখন ভিসার অাবেদন করার পর ফলাফল জানতে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হয়৷ ফলে জরুরি ভিত্তিতে কেউ দেশটিতে যেতে চাইলে বিপাকে পড়েন৷ এ সমস্যা দূর করতে ভিসাপদ্ধতি সংস্কারের উদ্যোগে সমর্থন দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো৷ নতুন পদ্ধতি চালু হলে অনলাইনে অাবেদনের তিন দিনের মধ্যেই বিদেশিরা জানতে পারবেন, তাঁরা ভিসা পাবেন কি না৷ ভিসা পাওয়ার যোগ্য হলে তাঁরা যেকোনো বিমানবন্দরে গিয়েই তা সংগ্রহ করতে পারবেন৷ নতুন পদ্ধতি চালু হলেও পাকিস্তানসহ কয়েকটি দেশ এ সুবিধার অন্তর্ভুক্ত হবে না৷
এখন জাপান, ইন্দোনেশিয়াসহ ১২টি দেশের নাগরিকদের ভারতে পেঁৗছানোর পর ভিসা দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে৷ তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো যেসব দেশের বহুসংখ্যক মানুষ বিদেশ ভ্রমণ করে থাকে, সেসব দেশের নাগরিকদের ভারতীয় ভিসা পাওয়ার জন্য ব্যক্তিপর্যায়ে অাবেদন করার পর অপেক্ষা করতে হয়৷ প্রায় ৪০টি দেশের জন্য ভিসাপদ্ধতি সংস্কারের বিষয়ে ভারতে গত অক্টোবরে অালোচনা শুরু হয়৷ দেশটির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতিতে এক সভায় ওই ভিসাপদ্ধতি সংস্কারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে অাগামী বুধবার৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা এ ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি৷ এএফপি৷