ভারতের মন্ত্রিসভায় লোকপাল বিল অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল মঙ্গলবার বহু প্রতীক্ষিত লোকপাল বিল অনুমোদন করেছে। এতে প্রধানমন্ত্রীকে দুর্নীতিবিরোধী ন্যায়পালের আওতায় আনা হয়েছে। তবে সিবিআই এবং নিম্নশ্রেণীর আমলাদের বাদ দেওয়া হয়েছে।দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে এই বিলের সমালোচনা করেছেন। তিনি সরকারকে ‘অসৎ’ আখ্যা দিয়ে আগামী ২৭ ডিসেম্বর অনশন পালনের ঘোষণা দিয়েছেন।পার্লামেন্ট ভবনে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে এক ঘণ্টার বৈঠক শেষে বিলটিতে অনুমোদন দেওয়া হয়। আশা করা হচ্ছে, আগামী ২২ ডিসেম্বর শীতকালীন অধিবেশনের শেষ দিনে অনুমোদনের জন্য বিলটি লোকসভায় উত্থাপন করা হবে। এর অর্থ বিলটি পাস করার জন্য সংসদের চলতি অধিবেশনের মেয়াদ এক দিন বাড়ানো হচ্ছে। আইএএনএস।