ভারতের রাজ্যসভায় লোকপাল বিলের প্রতিবেদন পেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সংসদীয় স্থায়ী কমিটি গতকাল শুক্রবার লোকপাল বিলসংক্রান্ত প্রতিবেদন রাজ্যসভায় পেশ করেছে। এর আগে গত বুধবার কমিটির সভাপতি অভিষেক মেনু সিংভি শিগগির প্রতিবেদনটি রাজ্যসভায় পেশ করা হবে বলে জানিয়েছিলেন।অভিষেক মেনু জানান, লোকপাল বিলের ওপর প্রতিবেদনটি এরই মধ্যে রাজ্যসভায় গৃহীত হয়েছে। বিলে বেশ কিছু ভিন্নমতসহ প্রতিবেদনটি গ্রহণ করা হয়েছে। শিগগির এটি পার্লামেন্টের উভয় কক্ষেই পেশ করা হবে। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আরও জানান, প্রতিবেদনে ২৫টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে।পার্লামেন্টে লোকপাল বিলটি পাস হলে ভারতীয় সমাজ ও সরকারের বিভিন্ন পর্যায়ে কয়েক দশক ধরে শিকড় গেড়ে বসা দুর্নীতি সমূলে উৎপাটন হবে বলে আশা করা হচ্ছে। প্রখ্যাত সমাজকর্মী আন্না হাজারে একটি শক্তিশালী লোকপাল বিল পাসের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। টাইমস অব ইন্ডিয়া।