ভারতের রাষ্ট্রপতির ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিসাববহির্ভূত এক কোটি রুপি জব্দের ঘটনায় ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের ছেলে রাওসাহেব শেখাওয়াতকে গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্রের অমরাবতী পুলিশ। রাওসাহেব কংগ্রেস থেকে নির্বাচিত বিধানসভার সদস্য। মহারাষ্ট্রে বিধানসভার নির্বাচন সামনে। এর আগে ১২ ফেব্রুয়ারি সকালে এক কোটি রুপি জব্দ করা হয়। ওই অর্থ একটি গাড়িতে করে নাগপুর থেকে অমরাবতী শহরে নেওয়া হচ্ছিল। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় প্রতিবেদন দাখিল করতে নির্বাচন কমিশন জেলা কালেক্টর ও পৌর কমিশনারকে নির্দেশনা দেয়। পরে জেলা কালেক্টর শেখাওয়াতসহ অন্যদের নোটিশ দেয়।শেখাওয়াত গতকাল সকালে মহারাষ্ট্র কংগ্রেস কমিটির মহাসচিব অমরাবতী পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। সেখানে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়।জিজ্ঞাসাবাদে শেখাওয়াত দাবি করেন, ওই অর্থ দলীয় তহবিলের। এক কোটি রুপির মধ্যে ৮৭ লাখ রুপি আর্থিকভাবে দুর্বল দলের প্রার্থীদের মধ্যে বিতরণ এবং বাকি অর্থ দলের অমরাবতী শহর শাখার খরচের জন্য দেওয়া হয়েছিল। পিটিআই।