ভারতের রাষ্ট্রপতির স্বামীর বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রতিভা সিং পাতিলের স্বামী দেবী সিং সেখাওয়াতের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ উঠেছে। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের অমরাবতী জেলার চন্দ্রপুর-খাল্লার গ্রামের সোয়া দুই একর জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতির স্বামী দেবী সিং শেখাওয়াত। দীর্ঘদিন মামলা চলার পর মুম্বাই হাইকোর্টের রায় দেবী সিংয়ের পক্ষে গেলে তাঁর নামেই ওই জমি রেকর্ড হয়। কিন্তু ওই জমির প্রকৃত মালিক স্থানীয় একজন কৃষক কিশোর বনসাল।কিশোর বনসাল এক বছর আগে জানতে পারেন, তাঁর দখলে থাকা ওই জমি দেবী সিংয়ের নামে রেকর্ড হয়েছে। এর পরই কিশোর গত বছরের জুন মাসে স্থানীয় দরিয়াপুকুর মহকুমা আদালতে মামলা ঠুকে দেন। মামলায় প্রমাণ হয়, ওই জমি কিশোরের। অবশেষে আদালত ওই জমি অবিলম্বে কিশোরকে ফেরত দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ওই জমি কিশোরের নামে রেকর্ড করারও নির্দেশ দেওয়া হয়।