ভারতের সঙ্গে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সঙ্গে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার এক সাক্ষাৎকারে মার্কিন উপ-সহকারী প্রতিরক্ষামন্ত্রী রবার্ট শের এ কথা বলেন।রবার্ট শের বলেন, ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক খুব মূল্যবান। এটি শুধু ওই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য নয়, সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ভারতের কাছে পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছে। পিটিআই।