ভারতের সাবেক প্রধানমন্ত্রী গুজরাল আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল আর নেই। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানী নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন আই কে গুজরাল। ফুসফুসের সংক্রমণের জন্য তাঁকে গত ১৯ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। এক বছর আগে থেকে তাঁর ডায়ালিসিস চলছিল। আজ শনিবার নয়াদিল্লিতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা। ১৯৯৭ সালে আই কে গুজরাল ভারতের ১২তম প্রধানমন্ত্রী হন। পিটিআই।