ভারতের সাহারা প্রধানের বিরুদ্ধে আদালতের সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার বিতর্কিত সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়সহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে সমন জারি করেছেন। ২৬ ফেব্রুয়ারি তাঁদের আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার কাছে ২০ হাজার কোটি রুপি ফেরত দেওয়া নিয়ে সাহারার বক্তব্য জানতে চান আদালত। এদিকে আদালত বিনিয়োগকারীদের দ্বিগুণ অর্থ ফেরত দেওয়ার সাহারার দাবির আবেদন খারিজ করে দিয়েছেন।
সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ সাহারার অর্থ ফেরত দেওয়া প্রসঙ্গে বলেন, জরিমানাসহ অর্থ যথাসময়ে বিনিয়োগকারীদের কাছে দিতে সাহারা ব্যর্থ হলে প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের অফিস নয়, কারাগারে যেতে হতে পারে। টাইমস অব ইন্ডিয়া।