ভারতের সেনাপ্রধানকে ১৪ কোটি রুপি ঘুষের প্রস্তাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের গাড়ি কেনার কাজ বাগাতে একজন তদবিরকারী ভারতের সেনাপ্রধান জেনারেল ভি কে সিংকে ১৪ কোটি রুপি ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিলেন বলে দাবি করেছেন তিনি। ওই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি।গতকাল সোমবার অ্যান্টনি কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (সিবিআই) এই নির্দেশ দেন। এ ব্যাপারে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি এক গুরুতর অভিযোগ। এ ব্যাপারে ইতিমধ্যে আমি ব্যবস্থা নিয়েছি।’গতকাল নয়াদিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শীতাংশু কার বলেন, এ ব্যাপারে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সেনাপ্রধানের অভিযোগ দেখার পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।সমপ্রতি দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ভি কে সিং অভিযোগ করেন, একজন তদবিরকারী ৬০০ নিম্নমানের গাড়ি কেনার বিষয়টি পাকা করতে তাঁকে ১৪ কোটি রুপি ঘুষ দেওয়ার প্রস্তাব করেন। প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনিকে বিষয়টি জানানো হয়েছে বলে তিনি জানান। এ কে অ্যান্টনি বলেন, ‘ভি কে সিংকে ঘুষ দেওয়ার প্রস্তাবের বিষয়ে যে গুরুতর অভিযোগ উঠেছে, তা আমাদের খতিয়ে দেখতে হবে।’ভি কে সিংয়ের তথ্যমতে, এসব গাড়ির মধ্যে সাত হাজার গাড়ি ইতিমধ্যে সেনাবাহিনীতে ব্যবহূত হয়েছে। কয়েক বছর ধরে মাত্রাতিরিক্ত দামে এসব গাড়ি বিক্রি হয়েছে। কিন্তু এ নিয়ে কখনো কোনো প্রশ্ন ওঠেনি। হিন্দুস্তান টাইমস, পিটিআই।