ভারতের সেরা প্রশাসক প্রণব মুখোপাধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ কংগ্রেস নেতা ও ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবার ভারতের সেরা প্রশাসক হিসাবে সম্মানিত হয়েছেন। কে করুণাকরণ ফাউন্ডেশন গত বুধবার তাকে এই সম্মানে ভূষিত করে। কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়েছে। এ বছরই প্রথম প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কাউকে এ সম্মান দেওয়া হলো।ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রণব মুখোপাধ্যায়ের হাতে এই সম্মান তুলে দেন। এ সময় তাকে একটি সোনার মেডেল, প্রশংসাপত্র এবং এক লাখ রূপীর চেক দিয়ে সম্মানিত করা হয়।এ সময় প্রধানমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের অসীম স্মৃতিশক্তি, অগাধ পান্ডিত্ব এবং কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সুষ্ঠুভাবে সরকার চালাতে এই নেতার জুড়ি নেই। একজন ব্যক্তি, নেতা ও কুটনীতিক হিসাবে এই মুহুর্তে সারাদেশে প্রণব মুখার্জির সমকক্ষ আর কেউ নেই।