ভারতের হরিয়ানায় সহিংসতা, কারফিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হরিয়ানা রাজ্যের একটি শহরে দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনায় কারফিউ জারি করা হয়েছে৷ গত রোববার রাতে ব্যাপক সংঘর্ষের পর এখনো থমথমে অবস্থা বিরাজ করছে৷ খবর টাইমস অব ইন্ডিয়ার৷
হরিয়ানার শিল্পসমৃদ্ধ গুরগাঁও জেলা সদর থেকে ৩২ কিলোমিটার দূরের ছোট্ট শহর তরুতে গত সোমবার তিন ঘণ্টা কারফিউ তুলে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে৷ তবে গতকাল মঙ্গলবার সকালেও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে৷
সহিংসতার ঘটনায় তরু থানায় ১২টি এফআইআর করা হয়েছে৷ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে৷ সহিংসতায় আহত ব্যক্তিদের চিকিৎসার খচর বহন করার ঘোষণা দিয়েছে প্রশাসন৷ জেলা প্রশাসক রামেশ ভার্মা বলেন, ‘আমার উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছি, যাতে করে শান্তি ফিরে আসে এবং কারফিউ তুলে নেওয়া যায়৷’
জেলা প্রশাসন সোমবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে৷ বাসিন্দারা আবার সহিংসতার শিকার হওয়ার আশঙ্কা করেন৷ তবে শহরে আর কোনো অশান্তি ঘটতে দেওয়া হবে না বলে প্রশাসন আশ্বস্ত করেছে৷