ভারতের ৫ রাজ্যে মাওবাদীদের আবার বন্ধ আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পাঁচটি রাজ্যে ফের ৪৮ ঘণ্টার বন্ধ ডেকেছে মাওবাদীরা। মাওবাদীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতির প্রতিবাদে আগামী ৩০ জুন ও ১ জুলাই এ বন্ধ ডাকা হয়েছে।রাজ্য পাঁচটি হলো পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওডিশা ও বিহার। এ ছাড়া তারা মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মাওবাদী অধ্যুসিত এলাকায়ও একই সময় বন্ধ ডেকেছে। গতকাল মঙ্গলবার মাওবাদী নেতা কিষানজির তরফে এই বনেধর ঘোষণা দেওয়া হয়।