ভারত-পাকিস্তানকে সম্পর্কোন্নয়নে কাজ করে যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ভারত ও পাকিস্তানকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখতে হবে বলে মনে করে যুক্তরাষ্ট্র৷ গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলা হয়৷ খবর পিটিআইয়ের৷
পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে ডেপুটি মুখপাত্র মেরি হার্ফ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন৷ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশদভাবে বলতে গেলে আমরা বিশ্বাস করি, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে দেশ দুটিকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখতে হবে৷ স্পষ্টতই এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷’
মুখপাত্র মেরি হার্ফ আরও বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে এখন পর্যন্ত ঘোষণা করার মতো কিছু নেই৷ প্রেসিডেন্ট বারাক ওবামা এবং পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যেমনটি বলেছেন, আমরা মোদিকে ওয়াশিংটনে স্বাগত জানাতে চাই৷ তবে এখন পর্যন্ত কোনো দিনক্ষণ ঠিক হয়নি৷’