ভালোবাসার দিনে বেরসিকের কাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব ভালোবাসা দিবস ছিল গতকাল শুক্রবার। এ দিন প্রেমিক যুগলেরা সিনেমা হলে যাবেন, পাশাপাশি বসে সিনেমা উপভোগ করবেন। কিন্তু চীনের সাংহাইয়ের কপোত-কপোতিদের জন্য বিপত্তি হয়ে দাঁড়ান ‘ছেঁকা খাওয়া’ এক বেরসিক। নিঃসঙ্গ ওই ব্যক্তি সিনেমা হলের বিজোড় আসনের টিকিট আগেভাগে বুকিং দেন। অনলাইনে এ কাজে উৎসাহিত করেন অন্যদেরও। শেষ পর্যন্ত দেখা যায়, গতকাল সাংহাইয়ের সব সিনেমা হলে প্রধান শো বেইজিং লাভ স্টোরি চলচ্চিত্র দেখতে ইচ্ছুক প্রেমিক-প্রেমিকাদের পাশাপাশি বসার মতো কোনো আসনই আর খালি নেই। ওই ব্যক্তি বলেন, ‘স্রেফ মজা করছিলাম।’ বিবিসি।