ভালোবাসার বহিঃপ্রকাশ
পোষা পশুপাখির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে মানুষ কত কাণ্ডই না করে থাকে। এ ব্যাপারে জ্বলন্ত উদাহরণ একটি ক্রোয়েশীয় পরিবার। তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালে এর প্রমাণ মিলবে। বাড়ির বাইরের দেয়ালে সাদা রঙের ওপর কালো ফুটকি সহজেই যেকোনো ব্যক্তির কৌতূহল জাগাবে। আর এ কৌতূহল মেটাতে গেলে জানা যাবে এক হূদয়স্পর্শী ঘটনার কথা। বাড়ির মালিক ড্যাড গোরান টমাসিকের (৫৫) একটি কুকুর ছিল ডালমাশিয়ান জাতের। এ জাতের কুকুরের ধবধবে সাদা গায়ে কালো ফুটকি থাকে। বিঙ্গো নামের কুকুরটি একদিন গাড়িচাপা পড়ে মারা যায়। প্রিয় কুকুরটির স্মৃতি ধরে রাখতেই তার গায়ের রং তিনি ফুটিয়ে তুলেছেন বাড়ির দেয়ালে। টমাসিক বলেন, ‘কুকুরটিকে আমরা এত পছন্দ করতাম যে তাকে ভুলে যেতে চাই না। তার স্মৃতি সর্বদা স্মরণ রাখতে বাড়িতে এ রং করেছি।’ তবে টমাসিকের বাড়ির এ রং প্রতিবেশী অনেকের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশী বরিস্লাভা ত্রাগিন বলেন, যখনই ওই বাড়ির দিকে তাকাই, মাথা আমার ঝিমঝিম করে। এদিকে টমাসিক বিঙ্গোর অভাব পূরণে সোনালি রঙের অন্য জাতের একটি কুকুর আনার কথা ভাবছেন। এ খবর শুনে প্রতিবেশীরা অনেকেই খুশি। তাঁরা ভাবছেন, এ কুকুরের রঙে বাড়ি রং করে টমাসিক তাঁদের মাথাব্যথা দূর করবেন। অরেঞ্জ নিউজ অনলাইন।