ভি কে সিংকে পদত্যাগ বা ছুটিতে যেতে বলা হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স পরিবর্তন নিয়ে ভারতের সেনাপ্রধান ভি কে সিংয়ের বিপক্ষে শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বয়স কমানোর জন্য তাঁর আদালতে যাওয়াকে সরকার গতকাল বুধবার ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে।বিশ্লেষকেরা জানান, সেনাপ্রধান জেনারেল ভি কে সিংয়ের অপ্রত্যাশিত এ পদক্ষেপে ক্ষুব্ধ ভারত সরকার তাঁর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে অধিকতর কৌশলী অবস্থান নেওয়ার চিন্তাভাবনা করছে। এ কৌশলের অংশ হিসেবে সম্ভাব্য সব ধরনের বিকল্প পথ খোলা রাখছে সরকার। এর মধ্যে আছে বিতর্ক এড়াতে সেনাপ্রধানকে আদালতের মাধ্যমে পদত্যাগ কিংবা ছুটিতে যাওয়ার আহ্বান জানানো এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তাঁর উত্তরসূরির নাম ঘোষণা করা।সরকার আদালতে ভি কে সিংয়ের মামলা মোকাবিলায় অ্যাটর্নি জেনারেল জি ই ভাহনভাতি ও সলিসিটর জেনারেল আর এফ নরিম্যানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে সেনাপ্রধানের মামলার শুনানির ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন পেশ করা হয়েছে, যেন সরকারি যুক্তিতর্ক পেশের আগেই তিনি কোনো সুবিধা আদায় করতে না পারেন। টাইমস অব ইন্ডিয়া, এএফপি।