ভিক্ষুদের কাছে ক্ষমা চেয়েছে মিয়ানমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশি অভিযানের সময় আহত ভিক্ষুদের কাছে ক্ষমা চেয়েছে মিয়ানমারের সরকার। ১০ দিন আগে দেশটির দক্ষিণাঞ্চলে তামাখনির বাইরে ওই বিক্ষোভ হয়।মনিওয়া নামের ওই খনির সম্প্রসারণের জন্য কৃষকদের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ হয়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করলে ২০ ভিক্ষুসহ ৫০ জনের বেশি মানুষ আহত হন।ধর্মবিষয়ক মন্ত্রী মিন্ত মং জানান, ওই ঘটনার জন্য পুলিশ দুঃখ প্রকাশ করেছে। বিবিসি।