প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ২০০ কোটি ইউরো দামে একজনের ব্যক্তিগত শিল্পসংগ্রহ কিনে নেবে পোল্যান্ডের সংস্কৃতি মন্ত্রণালয়। এর মধ্যে আছে লেওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি ‘লেডি উইথ অ্যান আরমিন’। এ জন্য একটি চুক্তি সই হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে ওই মন্ত্রণালয়। ভিঞ্চির চিত্রকর্মটিতে দেখা যায় ছোট লেজওয়ালা বেজির মতো প্রাণী আরমিন কোলে এক তরুণীকে। ধারণা করা হয়, মিলানের ডিউক লুদোভিকো স্ফরৎজার কিশোরী বধূ চিচিলিয়া গেল্লেরানির ছবি এটি। নারী আছে—ভিঞ্চির এমন মাত্র চারটি জানা চিত্রকর্মের একটি এটি। বর্তমানে প্রিন্সেস কারতোরিস্কি ফাউন্ডেশনের মালিকানায় থাকা সংগ্রহটিতে কয়েক হাজার শিল্পকর্ম আছে। পোল্যান্ডের সংস্কৃতি মন্ত্রণালয় বলেছে, তারা এগুলো আর হাতছাড়া করতে চায় না।
এএফপি