ভিডিওবার্তায় নিজের স্বাস্থ্যের উন্নতির কথা জানাল মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবানের গুলিতে আহত পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী কিশোরী মালালা ইউসুফজাই বলেছে, সে দিন দিন উন্নতি করছে। এক ভিডিও বিবৃতিতে সে এ কথা বলেছে। গতকাল সোমবার এই ভিডিওচিত্র প্রকাশ করা হয়। ভিডিওচিত্রে দেখা গেছে, মালালা স্পষ্ট করে কথা বলতে পারলেও তার ঠোঁটের ওপর অংশে হালকা জড়তা কাজ করছে। আহত হওয়ার পর এটাই তার প্রথম ভিডিওবার্তা। এর আগে বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিত্সকেরা সফলভাবে মালালার মাথার খুলি প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন। তা ছাড়া তার শ্রবণশক্তিও ফিরিয়ে আনা গেছে। গত বছরের ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবানের গুলিতে আহত হয় মালালা। দেশে প্রাথমিক চিকিত্সা শেষে উন্নত চিকিত্সার জন্য পরে তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়। এপি।