ভিন্নমতাবলম্বীদের ধরপাকড় করছে কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের তিয়েনআনমেন হত্যাকাণ্ডের ২৫তম বার্ষিকী আজ ​৪ জুন৷ রাজধানী বেইজিংয়ে নেওয়া হচ্ছে দিবসটি পালনের প্রস্তুতি৷ এর আগে ভিন্নমতাবলম্বীদের ওপর চড়াও হয়েছে দেশটির সরকার৷ আটক করা হচ্ছে ভিন্নমতাবলম্বী বুদ্ধিজীবীদের৷ বাধা সৃষ্টি করা হয়েছে ইন্টারনেটে৷ খবর বিবিসির৷

১৯৪৯ সালের ৪ জুন বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় নিরাপত্তাবাহিনী৷ এতে হতাহত হন অনেকে৷

তিয়েনআনমেন হত্যাকাণ্ডের  বার্ষিকী উপলক্ষে কর্তৃপক্ষ এবার ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে৷ যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অন্তত ২০ জন স্বনামধন্য শিক্ষাবিদ, আইনজীবী ও ভিন্নমতাবলম্বী কর্মীকে করা হয়েছে৷