ভিসার মেয়াদ বাড়াতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনার ও পুলিশ সুপাররা দেশটিতে আসা বিদেশিদের ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে চিকিৎসা, পড়াশোনা, গবেষণা ও ব্যবসায়িক কাজে যেসব বিদেশি পশ্চিমবঙ্গে আসেন, তাঁদের ভিসার মেয়াদ তিন মাস পর্যন্ত বাড়ানোর ক্ষমতা দেওয়া হয়েছে তাঁদের। তবে পর্যটন ভিসার ক্ষেত্রে ভিসার মেয়াদ বাড়ানো যাবে মাত্র ১৫ দিন।